Logo
মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

ভয়াবহ বিমান বিধ্বস্তে নিহত সকল আরোহী

২৬ বাংলা টিভি   29-Jan-2026   27

Photo

ভয়াবহ বিমান বিধ্বস্তে নিহত সকল আরোহী


আন্তর্জাতিক ডেস্ক:

কলম্বিয়ার ভেনেজুয়েলা সীমান্তবর্তী এলাকায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে বিমানের সব আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোট ১৫ জনের কেউই বেঁচে নেই বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ওকানা যাওয়ার পথে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। অবতরণের ঠিক আগমুহূর্তে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুর্ঘটনাস্থল থেকে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে কলম্বিয়ার পার্লামেন্টের একজন সদস্য, একজন নির্বাচনি প্রার্থী, দুই ক্রু সদস্যসহ মোট ১৫ জন আরোহী ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, কুকুটা অঞ্চলটি পাহাড়ি হওয়ায় সেখানে আবহাওয়া দ্রুত পরিবর্তিত হয়, যা উড্ডয়ন ও অবতরণকে ঝুঁকিপূর্ণ করে তোলে। এছাড়া এই এলাকার কিছু অংশ কলম্বিয়ার বৃহত্তম গেরিলা সংগঠন ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন)-এর নিয়ন্ত্রণে রয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত