Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

গণভোটে হ্যাঁ ভোটের আহ্বান আসিফ মাহমুদের: মা–বোনের নিরাপত্তা ও ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে

২৬ বাংলা টিভি   28-Jan-2026   45

Photo

গণভোটে হ্যাঁ ভোটের আহ্বান আসিফ মাহমুদের: মা–বোনের নিরাপত্তা ও ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, একটি দলের নেতারা প্রকাশ্যে মা-বোনদের নিরাপত্তা হুমকির মুখে ফেলার ঘোষণা দিচ্ছেন। এ ধরনের হুমকি থেকে রক্ষা পেতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিকল্প নেই।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত নির্বাচনী পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, যারা আমাদের মা-বোনদের নিরাপত্তার প্রতি হুমকি দেওয়ার দুঃসাহস দেখাবে, তাদের বিরুদ্ধে ১১ দলীয় জোট বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। জনগণের ঐক্যবদ্ধ শক্তিতেই এসব অপশক্তির কালো হাত গুড়িয়ে দেওয়া হবে।

১১ দলীয় জোট প্রসঙ্গে তিনি বলেন, আপনারা যদি ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করেন, তাহলে ঐক্যবদ্ধ বাংলাদেশের যে শক্ত ভিত তৈরি হয়েছে, তা আরও সুদৃঢ় হবে। এতে করে জনপ্রতিনিধিরা জনগণের জন্য কাজ করার সুযোগ পাবেন। আমরা গতানুগতিক রাজনীতিবিদদের মতো নই, যারা বারবার প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি। আমরা অতীতেও আমাদের কথা রেখেছি, প্রয়োজনে রক্ত দিয়ে হলেও আমাদের কমিটমেন্ট রক্ষা করেছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

গণভোটের বিষয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যালট রয়েছে, সেটি হচ্ছে গণভোট। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও যদি আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে চান, যদি বিগত তিনটি নির্বাচনের মতো ভোট দেওয়া থেকে বঞ্চিত হতে না চান, তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচার যেন ভবিষ্যতে আর দেশের ক্ষমতায় আসতে না পারে, যারা এ দেশের সন্তানদের রক্তে হাত রাঙিয়েছে—সেই লক্ষ্যেও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো. আতাউল্লাহ, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরা শারমিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাসিন হাসান, এনসিপির জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুল হক চৌধুরী এবং জাতীয় যুব শক্তির সভাপতি ফরহাদ সোহেলসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


news@26banglatv.com


Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত