Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে ৫৮ বিজিবির বড় অভিযান বিপুল পরিমাণ মাদকসহ ১১ জন আটক

২৬ বাংলা টিভি   26-Jan-2026   30

Photo

মহেশপুরে ৫৮ বিজিবির বড় অভিযান বিপুল পরিমাণ মাদকসহ ১১ জন আটক


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি সফল অভিযান পরিচালনা করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও ওষুধ উদ্ধারের পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১১ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) ভোর থেকে সকাল পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি এলাকায় এসব অভিযান চালানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৭ টা ৫০ মিনিটে নিমতলা বিওপির টহল দল ঈশ্বরচন্দ্রপুর গ্রামের একটি ভুট্টা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

এর আগে ভোর সাড়ে ৫ টার দিকে মহেশপুর উপজেলার যাদবপুর বিওপির একটি দল গোপালপুর গ্রামের কাঁচা রাস্তার পাশের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৮৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং ৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করে। মাদক উদ্ধারের এই দুই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে সকাল ৬ টা ২০ মিনিটে পোলিয়ানপুর বিওপির অধীনে নিয়মিত টহল দেওয়ার সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় ১১ জন বাংলাদেশী নাগরিককে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৫ জন নারী এবং ২ জন শিশু রয়েছে।

আটককৃত ৪ জন পুরুষের পরিচয় ধীরাজ দত্ত (৭০) মনিরামপুর, যশোর,গৌরাঙ্গ দাস (৫৩) মুকসুদপুর, গোপালগঞ্জ।মনোহর হালদার (৬২) কোটালীপাড়া, গোপালগঞ্জ।দুলাল হালদার (৪২) কোটালীপাড়া, গোপালগঞ্জ।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত