Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

আবারও বিশ্বকাপের ভেন্যু বদলের দাবিতে আইসিসিকে চিঠি দিল বিসিবি

২৬ বাংলা টিভি   23-Jan-2026   33

Photo

আবারও বিশ্বকাপের ভেন্যু বদলের দাবিতে আইসিসিকে চিঠি দিল বিসিবি


স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবারও চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে তারা বিষয়টি আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ জানিয়েছে।

আইসিসি ইতোমধ্যে চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে। তবে সরকারের সঙ্গে আলোচনা করার জন্য বিসিবি ২৪ ঘণ্টা সময় চাইলেও সেই সময়ের মধ্যেও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে—ভেন্যু পরিবর্তন না হলে বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নেবে না।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বকাপে দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, সরকারের সিদ্ধান্তে পরিবর্তনের কোনো সুযোগ নেই। তিনি জানান, আইসিসি ভেন্যু পরিবর্তনের দাবি না মানলে বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে খেলবে না।

এরপরই বিসিবি নতুন করে আইসিসির কাছে ই-মেইল পাঠিয়ে ভেন্যু পরিবর্তনের বিষয়টি স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ জানায়। এই কমিটি আইসিসির অধীনে গঠিত স্বাধীন আইনজীবীদের একটি প্যানেল, যারা বিতর্কিত বিষয়গুলোর নিষ্পত্তি করে থাকে।

বিসিবির আশা, আইসিসি তাদের অনুরোধে সাড়া দেবে। তবে আইসিসি কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

আইসিসির সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশের প্রথম পর্বের চারটি ম্যাচই নির্ধারিত ছিল ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। ভেন্যু না বদলালে এই ম্যাচগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত