Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

গ্রিনল্যান্ড ইস্যুতে ২০২৬ বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে জার্মানি

২৬ বাংলা টিভি   22-Jan-2026   39

Photo

গ্রিনল্যান্ড ইস্যুতে ২০২৬ বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে জার্মানি


স্পোর্টস ডেস্ক:

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের বিষয়ে এখনো অনড় অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

জার্মানির বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংসদ সদস্যরা দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জার্মান ফুটবল ফেডারেশনকে (ডিএফবি) আহ্বান জানিয়েছেন। এ ইস্যুতে জার্মান সরকারেরও সমর্থন রয়েছে বলে জানা গেছে।

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করায় ডেনমার্ক ও জার্মানিসহ ইউরোপের আটটি দেশের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এই হুমকি বাস্তবায়িত হলে পাল্টা পদক্ষেপ হিসেবে বিশ্বকাপ বর্জনের পথে হাঁটতে পারে জার্মানি।

২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো হলেও বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ট্রাম্প যদি শেষ পর্যন্ত গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের পথে যান, সে ক্ষেত্রে ইউরোপের আরও কয়েকটি দেশ বিশ্বকাপ বয়কট করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে জার্মানি বিষয়টি নিয়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিএফবি। এরই মধ্যে বয়কটের পক্ষে জনমত গড়ে তুলতে সক্রিয় হয়েছেন দেশটির রাজনীতিবিদরা।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, জার্মানির ৪৭ শতাংশ মানুষ ২০২৬ বিশ্বকাপ বয়কটের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষে রয়েছেন ৩৫ শতাংশ মানুষ।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত