Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

উন্নয়নের আড়ালে ১৬ বছরে জনগণের অর্থ বিদেশে পাচার করা হয়েছে: তারেক রহমান

২৬ বাংলা টিভি   22-Jan-2026   42

Photo

উন্নয়নের আড়ালে ১৬ বছরে জনগণের অর্থ বিদেশে পাচার করা হয়েছে: তারেক রহমান


নিউজ ডেস্ক:

গেল ১৬ বছরে উন্নয়নের নামে দেশের জনগণের বিপুল সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই লুটপাটের রাজনীতি দেশের অর্থনীতি ও গণতন্ত্র—দুটোকেই ক্ষতিগ্রস্ত করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ষড়যন্ত্র এখনো থেমে নেই। দেশে ও বিদেশে বসে একটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে অতীতের মতোই দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।

দুপুর ১২টা ২৫ মিনিটে তিনি জনসভার মঞ্চে উঠলে মাঠজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। হাজারো নেতাকর্মী ও সমর্থকের স্লোগানে মুখর হয়ে ওঠে আলিয়া মাদ্রাসা মাঠ। মঞ্চে উঠেই তিনি হাত তুলে সবাইকে শুভেচ্ছা জানান, আর উপস্থিত জনতাও একইভাবে তাকে স্বাগত জানায়।

এর আগে বেলা পৌনে ১১টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এই জনসভাকে ঘিরে কয়েক দিন ধরেই সিলেট নগরী ও আশপাশের এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। বুধবার রাত থেকেই বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

তারেক রহমানের সফর ও জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠ ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলেন।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত