Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

আগামীকাল ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন তারেক রহমান, নেওয়া হয়েছে প্রস্তুতি

২৬ বাংলা টিভি   21-Jan-2026   66

Photo

আগামীকাল ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন তারেক রহমান, নেওয়া হয়েছে প্রস্তুতি


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট সফর শেষে ঢাকা ফেরার পথে বিকেলে জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে (সরাইল মিনি স্টেডিয়াম) জনসমাবেশে যোগ দেবেন। এই জনসভাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়াজুড়ে নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

জনসভার স্থলে মঞ্চ থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণভাবে সম্পন্ন করা হয়েছে। চারদিকে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে মাঠের আশপাশের ভবন ও গাছপালা।সমাবেশ স্থল সহ সরাইল উপজেলা এখন উৎসব মুখর।

জেলা বিএনপি সূত্রে জানা যায়, দলের প্রধান হওয়ার পর আগামী বৃহস্পতিবার  তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম জনসভা। জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজনে  বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং প্রায় দুই একরের খেলার মাঠটি সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর-বিজয়নগর আসনের বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব (শ্যামল), ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জুনায়েদ আল হাবীবসহ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা একাধিকবার কুট্টাপাড়া খেলার মাঠ পরিদর্শন করেছেন।

দলীয় সূত্রে জানা যায়,আগামী বৃহস্পতিবার তারেক রহমান সিলেটে হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। তিনি বেলা ১১টায় সিলেটের আলিয়া মাদরাসায় বক্তব্য রাখবেন। মহাসড়কের পাশে মৌলভীবাজারের শেরপুরে দুপুর একটায় বক্তব্য রাখবেন। তারপর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সমাবেশে বক্তব্য রাখবে। তারপর তিনি বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্টাপাড়ার সমাবেশে যোগ দেবেন। সমাবেশে তিনি বিকাল তিনটা থেকে চারটার মধ্যে বক্তব্য রাখার কথা রয়েছে।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন জানান, তারেক রহমানের আগমন ঘিরে

সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত