Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরে যৌথবাহিনীর অভিযানে ১১টি ককটেল উদ্ধার

২৬ বাংলা টিভি   21-Jan-2026   64

Photo

যশোরে যৌথবাহিনীর অভিযানে ১১টি ককটেল উদ্ধার


স্টাফ রিপোর্টার, যশোর :

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ১১টি ককটেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যশোর সদর পুলেরহাট আর্মি ক্যাম্পের উদ্যোগে যৌথবাহিনীর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মেজর মোস্তারি মারুফ শাহরিয়ার (২-ইবি)।

অভিযানকালে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বসুন্দিয়া বাজার এলাকার গহর আলী খানের পুত্র ইকবাল খানের (৫০) বাড়িতে তল্লাশি চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তার বাড়িতে অবৈধ অস্ত্র মজুদ রয়েছে। তল্লাশির একপর্যায়ে বাড়ির পেছনে অবস্থিত পরিত্যক্ত একটি ঘর থেকে ১১টি ককটেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—

১১টি ককটেল,

১টি বাটন মোবাইল ফোন এবং

১টি স্মার্ট ফোন।

অভিযান শেষে উদ্ধারকৃত মালামালসহ আটক ইকবাল খানকে বিকেল ৫টা ৫০ মিনিটে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়রছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত