Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে চারটি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: চলছে প্রচারণার প্রস্তুতি

২৬ বাংলা টিভি   21-Jan-2026   36

Photo

ঝিনাইদহে চারটি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: চলছে প্রচারণার প্রস্তুতি


ঝিনাইদহ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হলো।

বুধবার (২১জানুয়ারি-২৬) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার চারটি আসনের মোট ২১ জন প্রার্থীর হাতে তাদের নির্ধারিত প্রতীক তুলে দেওয়া হয়।

প্রতীক হাতে পেয়ে প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ঝিনাইদহ-১ আসন (শৈলকুপা ও সদরের আংশিক) জন্য ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপির মো. আসাদুজ্জামান। দশ দলীয় জোটের প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান পেয়েছেন দাঁড়িপাল্লা। এছাড়া এবি পার্টির মো. মতিয়ার রহমান ঈগল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদীর মো. সহিদুল এনাম পল্লব মিয়া কাঁচি এবং জাতীয় পার্টির মনিকা আলম লাঙ্গল প্রতীক পেয়েছেন।

ঝিনাইদহ-২ আসনে (সদর ও হরিণাকুণ্ডু) উপজেলা নিয়ে বিএনপির প্রার্থী মো. আব্দুল মজিদ ধানের শীষ প্রতীক বরাদ্দ পান। দশ দলীয় জোটের আলী আজম মো. আবু বকর পেয়েছেন দাঁড়িপাল্লা। বাসদের আসসাদুল ইসলাম মই, সিপিবির মো. আবু তোয়াব কাস্তে, ইসলামী আন্দোলন বাংলাদেশের এইচ এম মমতাজুর রহমান হাতপাখা এবং জাতীয় পার্টির সাওগাতুল ইসলাম লাঙ্গল প্রতীক পেয়েছেন।

ঝিনাইদহ-৩ আসনে (কোটচাঁদপুর ও মহেশপুর) উপজেলা বিএনপির মোহাম্মদ মেহেদী হাসান পেয়েছেন ধানের শীষ। দশ দলীয় জোটের মো. মতিয়ার রহমান দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের মাওলানা সরোয়ার হোসেন হাতপাখা এবং গণঅধিকার পরিষদের সুমন কবির ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ ও সদর উপজেলার চারটি ইউনিয়ন) নিয়ে বিএনপির মো. রাশেদ খান পেয়েছেন ধানের শীষ। দশ দলীয় জোটের মো. আবু তালিব দাঁড়িপাল্লা, স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম ফিরোজ কাপ পিরিচ, ইসলামী আন্দোলনের আব্দুল জলিল হাতপাখা, গণফোরামের খনিয়া খানম উদীয়মান সূর্য এবং জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু লাঙ্গল প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত