Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস পালিত।

২৬ বাংলা টিভি   07-Oct-2025   43

Photo

কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস পালিত।


সোহেল আহমেদ কালিগঞ্জ :

একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন  গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে এই প্রতিপাদ্যে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান কালীগঞ্জ উপজেলা শাখা আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস পালিত হয়েছে। প্রবীণ হিতৈষী সংঘের কালীগঞ্জ শাখার সভাপতি মোঃ ফরিদ উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী মোল্লা, কালিগঞ্জ মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তপু ও মহিলা উদ্যোক্তা হিসেবে কৃষিতে একাধিকবার রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত এবং সরকারি খরচে একাধিক দেশে ভ্রমণকারী মর্জিনা বেগম। প্রবীণ হিতোষী সংঘের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন লতিফুর রহমান, ডঃ জহুরুল ইসলাম, মোঃ জিল্লুর রহমান, দাউদ হোসেন, ফজল আলী, কালিগঞ্জ কোটচাঁদপুর ও মহেশপুর মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও প্রবীণ হিতোষী সংঘের সদস্য মোঃ খোকন, এবং সুধীজন হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা লুৎফর রহমান লেন্টু


news@26banglatv.com


Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত