Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

অ্যাকশন মুডে বিএনপি নেতা কোকো রহমানকে নিয়ে কটুক্তি ঝিনাইদহে আমির হামজাকে নিষিদ্ধ ঘোষণা করলেন সাজেদুর রহমান পপপু

২৬ বাংলা টিভি   18-Jan-2026   38

Photo

অ্যাকশন মুডে বিএনপি নেতা কোকো রহমানকে নিয়ে কটুক্তি ঝিনাইদহে আমির হামজাকে নিষিদ্ধ ঘোষণা করলেন সাজেদুর রহমান পপপু


ঝিনাইদহ প্রতিনিধি:

বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র, মরহুম আরাফাত রহমান কোকো কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায়, 

কুষ্টিয়া ৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী, মুফতি আমির হামজা কে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করেছেন, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির প্রভাবশালী সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, 

শুক্রবার রাত ৮ টার দিকে তিনি তার ফেইসবুকে এক স্টাটাসের মাধ্যমে এই ঘোষণা দেন, 

তিনি লিখেন, "আমির হামজা তার বিকৃত বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত ঝিনাইদহে অবাঞ্চিত ঘোষণা করা হলো " 

পোস্ট মূহুর্তেই ভাইরাল হয়ে যায়, পোস্টের কমেন্টে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থন করে মন্তব্য করেন, এ ব্যাপারে মুঠোফোনে সাজেদুর রহমান পপপু'র নিকট জানতে চাওয়া হলে তিনি সময়ের কন্ঠস্বর'কে জানান, 

আরাফাত রহমান কোকো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, 

একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বিকৃত,কুরুচিপূর্ণ বক্তব্য ইসলাম কখনোই সমর্থন করে না, তার এই বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে ঢুকতে দেওয়া হবে না,

ওয়াজ মাহফিল মৌসুমে হামির হামজা ঝিনাইদহের ৬ উপজেলাসহ জেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে অসংখ্য মাহফিলে প্রধান বক্তা হিসাবে অংশ নেন, কুষ্টিয়া ও ঝিনাইদহ পাশাপাশি জেলা হওয়ায় , দুই জেলার মানুষের মধ্যে নিয়মিত যাতায়াত ও ব্যবসা বানিজ্য এবং আত্মীয়তার  সম্পর্ক রয়েছে তাই মুফতি আমির হামজার এই বক্তব্য  ব্যাপক সমালোচনার জম্ম দিয়েছে দুই জেলা জুড়ে।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত