Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

খাসির মাংসের নাম করে শিয়ালের মাংস বিক্রি

২৬ বাংলা টিভি   16-Jan-2026   54

Photo

খাসির মাংসের নাম করে শিয়ালের মাংস বিক্রি


পাবনা প্রতিনিধি:

পাবনার চাটমোহরে খাসির মাংসের নাম করে শিয়ালের মাংস বিক্রি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন আশরাফুল ইসলাম নামের এক কসাই। তবে পুলিশ তাকে আটক করতে যাওয়ার আগে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে হরিপুর বাজারে খাসির মাংস বিক্রি করতে যান আশরাফুল। কিন্তু মাংসের রঙ অতিরিক্ত লাল হওয়ার কারণে বাজারের লোকজনের সন্দেহ হয়। এরপর তাকে জেরা করার এক পর্যায়ে আশারফুল স্বীকার করে খাসি নয় শিয়ালের মাংস বিক্রি করতে এসেছিল সে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মাংস উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের মাধ্যমে মাটিতে পুঁতে ফেলা হয়।

এরই ফাঁকে এলাকা থেকে পালিয়ে যান অভিযুক্ত আশরাফুল।

ওসি গোলাম সরওয়ার হোসেন জানান, আশরাফুল নামের ওই কসাই মাংস বিক্রি করতে গেলে এলাকার লোকজনের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মাংস উদ্ধার করা হয়েছে। কিন্তু পুলিশ যাওয়ার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত কসাই।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার জানান, ‘আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফাঁদ পেতে শিয়াল ধরার পর স্থানীয় বাজারে বিক্রি করতে গিয়েছিল আশরাফুল নামের ওই কসাই। মাংসটি শিয়ালের এমন সত্যতা পেয়েছি। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা হবে’।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত