Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ঢাকায় ভয়াবহ আগুন, পরিচয় মিলেছে নিহত ৬ জনের

২৬ বাংলা টিভি   16-Jan-2026   30

Photo

ঢাকায় ভয়াবহ আগুন, পরিচয় মিলেছে নিহত ৬ জনের


নিউজ ডেস্কঃ

ঢাকার উত্তরায় একটি সাততলা ভবনের বাসাবাড়ির দ্বিতীয় তলায় লাগা আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ওই ভবন থেকে ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে একটি বহুতল বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার দড়িপারশী গ্রামের মো. শহিদুলের মেয়ে রোদেলা (১৪), একই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. হারিছ উদ্দিন (৫২) ও মো. রাহাব (১৭), কুমিল্লা সদর উপজেলার দিঘীরপাড় এলাকার ফজলে রাব্বি (৩৮), তার স্ত্রী আফসানা (৩৭) ও তাদের আড়াইবছর বয়সী ছেলে মো. রিশান। 

এর আগে, এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১নং সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ৭ তলা ভবনের দ্বিতীয় তলায় বাসাবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছায়

আগুনের ঘটনায় উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে জানিয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে বলেন, সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় পুরোপুরি নির্বাপণ করা হয়। এ ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয় বলেও জানায় ফায়ার সার্ভিস।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত