Logo
রবিবার | ২৮ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

আবারও সভাপতি বুলবুল, সহসভাপতি ফারুক

২৬ বাংলা টিভি   06-Oct-2025   43

Photo

আবারও সভাপতি বুলবুল, সহসভাপতি ফারুক


নিউজ ডেক্স:

সরকারি হস্তক্ষেপের অভিযোগ তোলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবালসহ ২১ জন পরিচালক প্রার্থী। বাকিদের নিয়ে ৬ অক্টোবর সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত রাজধানীর একটি হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। বাকি দুজন পরিচালক আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচনে। সন্ধ্যা ৬ টা নাগাদ নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে।

‘বি’ ক্যাটাগরিতে মোট ৭৬ জন ভোটার। তবে সেখানে ভোট দিয়েছেন মাত্র ৪৩ জন কাউন্সিলর। তাদের মধ্যে ৩৪ জন ই-ভোট দিয়েছেন এবং ৯ স্বশরীরে এসে ভোট দিয়ে গেছেন। অর্থাৎ ৩৩ জন ভোট দেননি। এদিকে ‘সি’ ক্যাটাগরিতে ৪৫ জনের মধ্যে ৪২ জন ভোট কাস্ট হয়েছে। ৫ ই-ভোট এবং ৩৭ জন স্বশরীরে ভোট দিয়েছেন। মাত্র একজন ভোট দিতে আসেননি।

রাজশাহী বিভাগে ৯টি ভোট থাকলেও সেখানে ভোট পড়েছে ৭টি। এর মধ্যে ৬ জন ই-ব্যালটে এবং একজন স্বশরীরে ভোট দিয়ে গেছেন। রংপুর বিভাগে ৯ ভোটের মধ্যে মাত্র ৫টি ভোট পড়েছে। যেখানে তিনটি ই-ব্যালটে এবং দুইজন স্বশরীরে ভোট দিয়েছেন। জানা গেছে, প্রাথমিক ফলাফলে ৩৫ ভোট পেয়ে ‘সি’ ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত