Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ-৪ বিএনপির প্রার্থী রাশেদ খানের বিরুদ্ধে অশালিন বক্তব্য দেওয়ায় কৃষকদল নেতাকে জরিমানা

২৬ বাংলা টিভি   15-Jan-2026   34

Photo

ঝিনাইদহ-৪ বিএনপির প্রার্থী রাশেদ খানের বিরুদ্ধে অশালিন বক্তব্য দেওয়ায় কৃষকদল নেতাকে জরিমানা


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী রাশেদ খানের বিরুদ্ধে অশালিন বক্তব্য দেওয়ায় উপজেলা কৃষক দলের এক নেতাকে দুই হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে। তিনি হলেন জাতীয়তাবাদি কৃষক দলের কালীগঞ্জ উপজেলা শাখার আহব্বায়ক মোকছেদুল মমিন। বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক নির্বাচনী আচরন বিধি ভঙ্গের অভিযোগে ওই জরিমানা আদায় করেন। কৃষকদল নেতা মকছেদুল মোমিন এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

জানা যায়, গত দুইদিন আগে উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নে জাতীয়তাবাদি কৃষক দলের ২ নং ওয়ার্ড শাখার আয়োজনে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার স্মরনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের আহব্বায়ক মকসেদুল মোমিন বিএনপি প্রার্থী রাশেদ খানকে নিয়ে অশালিন মন্তব্য করে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ায়। এ নিয়ে একটি পক্ষ বিষয়টি নির্বাচনী আচরন বিধির দ্বায়িত্বে থাকা ম্যাজিষ্ট্রেট কালীগঞ্জ 

Open

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসারকে অবহিত করেন। এ প্রেক্ষিতে তিনি ওই নেতাকে দুই হাজার টাকা জরিমানা ও আগামীতে নির্বাচনী আচরন বিধি পালনে সতর্ক করেন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক বলেন, নির্বাচনী আচরন বিধি ভঙ্গের অভিযোগে মকছোদুল মোমিন নামে একজনকে জরিমানা করেছেন। অভিযুক্ত ব্যাক্তি তার ভূল স্বীকারও করেছেন। যে কারনে সতর্ক ও জরিমানা করে বিষয়টি নিস্পত্তি করা হয়েছে।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত