Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে আখের উৎপাদন বৃদ্ধিতে ২০ চাষিকে সরকারি প্রণোদনা প্রদান

২৬ বাংলা টিভি   15-Jan-2026   52

Photo

নড়াইলে আখের উৎপাদন বৃদ্ধিতে ২০ চাষিকে সরকারি প্রণোদনা প্রদান


নড়াইল প্রতিনিধি:
নড়াইলে আখের গুড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান কৃষকদের হাতে এই প্রণোদনা তুলে দেন। এ সমযয় উপস্থিত ছিলেন উপজেলা নির্াহী অফিসার টি এম রাহসিন কবিরসহ কৃষক কুষানিরা্ 
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আখের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে নির্বাচিত ২০ জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৬৩০ কেজি আখের বীজ, ২২ কেজি টিএসপি ও ১৮ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া সেচ সহায়তা বাবদ প্রতি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১ হাজার ৪৪০ টাকা প্রদান করা হয়।
বিতরণকালে উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান বলেন, জেলায় আখের আবাদ বৃদ্ধি ও উন্নত মানের গুড় উৎপাদন নিশ্চিত করতে সরকার কৃষকদের এই বিশেষ সহায়তা দিচ্ছে। আখের ফলন বৃদ্ধিতে আমরা বীজ ও সারের পাশাপাশি কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতির ওপর কারিগরি পরামর্শও প্রদান করছি। আমাদের লক্ষ্য হলো আখের উৎপাদন বাড়িয়ে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।
উপজেলা নির্াহী অফিসার টি এম রাহসিন কবির এর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার মো. রোকনুজ্জামানসহ জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, আখের মতো দীর্ঘমেয়াদী লাভজনক ফসলে কৃষকদের আগ্রহী করতেই এই প্রণোদনা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সঠিক রক্ষণাবেক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে নড়াইলে আখের বাম্পার ফলন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত