Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দে তাঁতী দলের সভাপতির উপর হামলার অভিযোগ

২৬ বাংলা টিভি   11-Jan-2026   53

Photo

সিরাজগঞ্জের কামারখন্দে তাঁতী দলের সভাপতির উপর হামলার অভিযোগ


ইউসুফউজ্জামান ইমরান,সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা তাঁতী দলের সভাপতি ও ইউপি সদস্য মো: উজ্জলের উপর হামলার ঘটনা ঘটেছে বলে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। এঘটনার জেরে ঝাঐল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লিটন সরকারের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা করে নগদ অর্থ ও মালামাল লুটের কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আজ রবিবার দুপুরে সাংবাদিকদের এঅভিযোগ করেন ঝাঐল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লিটন সরকার।

এবিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, উভয় পক্ষ পাল্টা পাল্টি অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে মিমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে বলে শুনেছি। মিমাংসা না হলে উভয় পক্ষের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, কামারখন্দ উপজেলার পাইকশা গ্রামের সুমন, বাপ্পী ও রাকিব হোসেনের সঙ্গে উপজেলা তাঁতী দলের সভাপতি মো: উজ্জলকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন সরকারের বিরোধ চলে আসছিলো। এরই জেরে গত ৯ জানুয়ারী সন্ধ্যায় সুমন, বাপ্পী ও রাকিব হোসেন সহ অজ্ঞাত নামা ৫-৭ জন যুবক পাইকশা বঙ্গশ্রী ক্লাবের সামনে তাঁতীদলের সভাপতি উজ্জল মেম্বরের উপর হামলা করে। এসময় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন সরকার বাঁধা দিলে আসামীরা ক্ষুব্ধ হয়ে পাইকশা বাজারে লিটন সরকারের ব্যবসায়ী প্রতিষ্ঠানের “ ইয়ামিন কসমেটিকস দোকান” তালা ভেঙে নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও ৩ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় লিটন সরকার কামারখন্দ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত