Logo
রবিবার | ২৮ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

শীর্ষ করদাতাদের তালিকায় রাশমিকা?

২৬ বাংলা টিভি   09-Jan-2026   37

Photo

রাশমিকা মান্দানা


বিনোদন ডেস্কঃ

রাশমিকা মান্দানার সাফল্য এখন আর শুধু বক্স অফিসের উদ্বোধনী আয় দিয়ে মাপা যাচ্ছে না। ধারাবাহিক ও স্থিতিশীল ক্যারিয়ার গ্রাফের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার আয় ও প্রভাব। 

সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, ভারতের কর্ণাটকের কোডাগু জেলায় সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন রাশমিকা মান্দানা। যা তার ক্যারিয়ারের আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক।

কন্নড় চলচ্চিত্র ‘কিরিক পার্টি’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করা রাশমিকা ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেছেন তেলুগু, তামিল ও হিন্দি; তিন ইন্ডাস্ট্রিতেই। বর্তমানে তিনি অন্যতম শীর্ষ প্যান-ইন্ডিয়া তারকা। বিভিন্ন সূত্রের দাবি, প্রতি ছবির জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ৯–১০ কোটি টাকা, আর সিনেমা ও বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৪৫ কোটি টাকা।

রাশমিকা মান্দানা

পেশাগত সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও দর্শক ও অনুরাগীদের আগ্রহ কম নয়। অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছে, যদিও এ বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

 

এদিকে উপার্জনের বড় অংশ রাশমিকা বিনিয়োগ করেছেন রিয়েল এস্টেটে। প্রতিবেদনে বলা হয়েছে, কোডাগুর বিরাজপেটে তার একটি বাংলো রয়েছে। পাশাপাশি বেঙ্গালুরুতে প্রায় ৮ কোটি টাকা মূল্যের একটি বাড়ি এবং কুর্গ, হায়দরাবাদ ও গোয়ায় একাধিক সম্পত্তির মালিক তিনি। বলিউডে কাজ বাড়ায় সম্প্রতি মুম্বাইয়ের ওয়ারলির আহুজা টাওয়ার্সে একটি বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছেন রাশমিকা।

রাশমিকা মান্দানা

কাজের ক্ষেত্রেও সামনে রয়েছে ব্যস্ত সময়সূচি। তার আসন্ন প্রকল্পের মধ্যে রয়েছে শহিদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে ‘ককটেল ২’, নারীকেন্দ্রিক প্যান-ইন্ডিয়া ছবি ‘মাইসা’ এবং বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ৩’-এ শ্রীভল্লী চরিত্রে প্রত্যাবর্তন।

সব মিলিয়ে রাশমিকা মান্দানার উত্থান শুধু জনপ্রিয়তার নয়, বরং আর্থিক সাফল্য ও পেশাগত স্থায়িত্বের এক উজ্জ্বল উদাহরণ হিসেবেই ধরা দিচ্ছে ক্রমশ।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত