Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের ফলপ্রসূ আলোচনা হয়েছে

২৬ বাংলা টিভি   08-Jan-2026   31

Photo

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের ফলপ্রসূ আলোচনা হয়েছে


নিউজ ডেস্কঃ

বাংলাদেশের নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে আগত প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৈঠকে মূলত আগামী দিনে কীভাবে দেশের উন্নয়নে চায়না ও বাংলাদেশ যৌথভাবে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, চীন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত। নির্বাচন পরবর্তী দেশ ও দেশের জনগণের উন্নয়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা কী হতে পারে সে বিষয়ে গুরুত্ব সহকারে মতামত নিয়েছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহাদী আমিন।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত