Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

যে ৯ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান

২৬ বাংলা টিভি   07-Jan-2026   41

Photo

যে ৯ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান


নিউজ ডেস্কঃ

নির্বাচনী প্রচারণার বাইরে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান নিয়ে ৯ জেলা সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত তিনি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলায় চার দিনের এই সফর করবেন।

বিএনপির এক প্রেস রিলিজে বলা হয়েছে, তারেক রহমানের এই সফর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে না কারণ এটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। সফরে তিনি ২০২৩ সালের জুলাই আন্দোলনের সময় শহীদদের কবর জিয়ারত করবেন এবং আহতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

যেসব জেলায় তিনি যাচ্ছেন তার মধ্যে রয়েছে,টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট। সফর উপলক্ষে একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলার প্রশাসক প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছেন।

১১ জানুয়ারি সকাল ৯টায় গুলশান থেকে শুরু করে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত, সিরাজগঞ্জে যাত্রাবিরতি ও বগুড়ায় দোয়া মাহফিলসহ রাত যাপন করবেন তিনি। ১২ জানুয়ারি বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত, দিনাজপুরে তার নানী তৈয়বা মজুমদারের কবর জিয়ারত ও জুলাই শহীদদের স্মরণ, এবং ঠাকুরগাঁওয়ে রাত যাপন।

১৩ জানুয়ারি পঞ্চগড়ে, নীলফামারী ও লালমনিরহাটে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে রাতে রংপুরে অবস্থান। ১৪ জানুয়ারি রংপুর থেকে গাবতলী, বগুড়া সফর শেষে মহাস্থানগড়ে যাবেন এবং এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন, ঢাকায় রাত ২টায় পৌঁছাবেন।

এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলার প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারেক রহমানের এই সফরকে রাজনৈতিক সচেতনতা ও শহীদ স্মরণে একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত