Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

দুয়েক দিনের মধ্যে তারেক রহমানকে দলের প্রধান ঘোষণা : মির্জা ফখরুল

২৬ বাংলা টিভি   05-Jan-2026   33

Photo

দুয়েক দিনের মধ্যে তারেক রহমানকে দলের প্রধান ঘোষণা : মির্জা ফখরুল


নিউজ ডেস্কঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুয়েক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে। বরাবরের মতো সিলেট থেকে এবারও নির্বাচনি প্রচারণা শুরু করবে বিএনপি।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন,  এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ। কারণ মানুষ এতদিন তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। দীর্ঘদিন পর তারা ভোটাধিকার ফিরে পেয়েছে।  নির্বাচন নিয়ে মিডিয়া আশঙ্কার কথা বললেও, দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করে না। প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি।

তিনি বলেন, মবোক্রেসি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এটা থেকে বের হতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ খালেদা জিয়ার স্বপ্ন ছিল—সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি আরও বলেন, আসুন যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। আজকে সুযোগ এসেছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। গণতন্ত্র এক দিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি এক দিনে গড়ে ওঠে না।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত