Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

কাফনের কাপড়সহ বিএনপি প্রার্থীকে চিঠি, হাদির মতো হত্যার হুমকি

২৬ বাংলা টিভি   04-Jan-2026   34

Photo

শাহজাহান চৌধুরী ও তাকে পাঠানো চিঠি।


নিউজ ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে কাফনের কাপড় সংযুক্ত হুমকির চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি জানার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে শাহজাহান চৌধুরীর সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে ডাকযোগে পাওয়া ওই চিঠির খামের ভেতরে একটি সাদা কাপড়ের টুকরো ছিল, যা কাফনের কাপড় হিসেবে ইঙ্গিত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। চিঠিতে তারিখ দেওয়া রয়েছে ২৩ ডিসেম্বর ২০২৫। এতে কথিত ‘ব্যাটালিয়ন-৭১ কক্সবাজার আঞ্চলিক কো-অর্ডিনেটর’ পরিচয়ে মুমিনুল আলম নামে একজনের স্বাক্ষর রয়েছে।

চিঠিতে শাহজাহান চৌধুরীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার অনুরোধ জানিয়ে বলা হয়, অন্যথায় তার পরিণতি শরিফ ওসমান হাদির মতো হবে। একই সঙ্গে দাবি করা হয়, তিনি ২৪ ঘণ্টা একটি ‘কিলিং স্কোয়াডের’ নজরদারিতে রয়েছেন এবং তার জন্য কাফনের কাপড় পাঠানো হয়েছে।

হুমকির বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে তারেক রহমান শাহজাহান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন। শাহজাহান চৌধুরী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে তিনি নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন বলেও জানান।

এ ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন শাহজাহান চৌধুরী। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এদিকে রোববার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উখিয়া এলাকায় এক মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সভায় উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী হুমকির বিষয়টি উপস্থাপন করলে নির্বাচন কমিশনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ বলেন, সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত