Logo
বুধবার | ১২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

বলিপাড়ায় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘কাভি খুশি কাভি গাম’

২৬ বাংলা টিভি   04-Jan-2026   33

Photo

বলিপাড়ায় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘কাভি খুশি কাভি গাম’


বিনোদন ডেস্কঃ

দীর্ঘ ২৫ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহরের সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’। সূত্রে জানা গেছে, সিনেমাটির দ্বিতীয় কিস্তি বা সিক্যুয়েল নির্মাণের প্রাথমিক কাজ (প্রি-প্রোডাকশন) শুরু হয়েছে। এ খবরের পর থেকেই বলিপাড়ায় তৈরি হয়েছে ব্যাপক জল্পনা ও উত্তেজনা।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, আগের সিনেমার মতো নতুন কিস্তিও হবে পরিবারকেন্দ্রিক গল্পের বা ‘ফ্যামিলি ড্রামা’ ঘরানার। নির্মাতা করণ জোহর জানিয়েছেন, তিনি এটিকে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা হিসেবে তৈরি করতে চাইছেন। তবে সিনেমার নাম আগেরটিই রাখা হবে নাকি নতুন কোনো নাম দেয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। নির্মাতা নিজে এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

সিনেমার কাস্টিং নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। সূত্রের খবর, এবারের গল্পে দুইজন নায়ক ও দুইজন নায়িকা থাকবেন। তবে তারা কারা হবেন, তা নিয়ে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। খুব শীঘ্রই অভিনয়শিল্পীদের নাম ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মূল সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’ ২০০১ সালে মুক্তি পায়। প্রেম, পারিবারিক বন্ধন ও মা-ছেলের আবেগের গল্পে তৈরি ওই সিনেমায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন ও কারিনা কাপুর। ২৫ বছর পর সেই সিনেমার সিক্যুয়েল আসার খবর দর্শকদের মধ্যে তৈরি করেছে কৌতূহল এবং নস্ট্যালজিয়া।

এবার দেখার বিষয়, করণ জোহর পুরোনো তারকাদের ওপরই ভরসা রাখেন নাকি নতুন মুখের সঙ্গে দর্শকদের চমক দেখাবেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত