Logo
বুধবার | ৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ঢাকার ৯ ফ্লাইট নামল চট্টগ্রাম কলকাতা ব্যাংককে

২৬ বাংলা টিভি   02-Jan-2026   36

Photo

ঢাকার ৯ ফ্লাইট নামল চট্টগ্রাম কলকাতা ব্যাংককে


নিউজ ডেস্কঃ

ঘন কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। পরে সেগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়াশার কারণে চারটি ফ্লাইট চট্টগ্রাম, চারটি কলকাতা এবং একটি ফ্লাইট ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তিনি আরও জানান, সকাল ৯টার পর আবহাওয়া স্বাভাবিক হলে বিমানবন্দরের ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। ডাইভার্ট করা ফ্লাইটগুলো ধাপে ধাপে ঢাকায় ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে।

এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে শীত ও ঘন কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনেও এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা আকাশপথসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত