Logo
রবিবার | ২৮ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

মেসিকে বিশ্বকাপে দেখতে চান ফুয়েন্তে

২৬ বাংলা টিভি   02-Jan-2026   33

Photo

মেসিকে বিশ্বকাপে দেখতে চান ফুয়েন্তে


স্পোর্টস ডেস্কঃ

২০২৬ ফুটবল বিশ্বকাপের আর মাত্র ৬ মাস বাকি। কিন্তু এই আসরে লিওনেল মেসির অংশগ্রহণ নিয়ে জল্পনা এখনও শেষ হয়নি। তবে মেসিকে বিশ্বকাপে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

মেসিকে ফুটবলের জন্য অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, মেসি এমন একজন খেলোয়াড় যিনি খেলার ছোট ছোট মুহূর্তেই বড় পার্থক্য গড়ে দিতে পারেন, তাই তার এখনই অবসর নেওয়া উচিত নয়।

মেসিকে ফুটবলের জন্য অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, মেসি এমন একজন খেলোয়াড় যিনি খেলার ছোট ছোট মুহূর্তেই বড় পার্থক্য গড়ে দিতে পারেন, তাই তার এখনই অবসর নেওয়া উচিত নয়।

ঘরের মাঠে ম্যানসিটিকে রুখে দিলো সান্ডারল্যান্ড

স্পেন কোচের পাশাপাশি আর্জেন্টিনার সাবেক অধিনায়ক হাভিয়ের জানেত্তিও মেসিকে খেলার পক্ষে সমর্থন জানিয়েছেন। জানেত্তি মনে করেন, বয়সের কারণে মেসির খেলায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না এবং দেশের প্রতিনিধিত্ব করার ক্ষুধা তার মাঝে এখনো বিদ্যমান।

জাতীয় দল থেকে এখনো অবসর না নিলেও, নিজের শারীরিক ফিটনেস এবং দলের প্রতি পর্যাপ্ত অবদান রাখার বিষয়টি বিবেচনা করে বিশ্বকাপে খেলার ব্যাপারে চূড়ান্ত কোনো নিশ্চয়তা দেননি মেসি। 

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৮ গোল করে আর্জেন্টিনাকে পয়েন্ট টেবিলের শীর্ষে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তবে এমএলএস-এর ক্লাব ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে থাকলেও, ফুটবলের এই সর্বোচ্চ আসরে নামার আগে নিজের শারীরিক অবস্থা ভিত্তিতে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে চান তিনি।

উল্লেখ্য যে, আগামী জুনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে। টুর্নামেন্ট চলাকালীনই মেসির ৩৯তম জন্মদিন পালিত হবে, যা ভক্তদের কাছে এই বিশ্বকাপকে আরও বিশেষ করে তুলেছে।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত