Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

লাইফস্টাইল

যে কারণে এত বেশি বাংলাদেশির জন্ম ১ জানুয়ারি

২৬ বাংলা টিভি   01-Jan-2026   50

Photo

যে কারণে এত বেশি বাংলাদেশির জন্ম ১ জানুয়ারি


লাইফস্টাইল ডেস্ক:

বাংলাদেশে বছরের অন্যান্য দিনের তুলনায় অধিকাংশ মানুষের জন্মদিন পহেলা জানুয়ারি। বাংলাদেশের জন্ম নিবন্ধন বা পাসপোর্টের জন্মতারিখ যাচাই করে এ তথ্য পাওয়া যায়। কী ভাবছেন আপনার জন্মদিনও পহেলা জানুয়ারি?

এ বিষয়ে কোনো গবেষণা না থাকলেও বিভিন্ন জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের জন্ম তারিখ দেখা গেছে ১ জানুয়ারি। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে এক শিশু বিশেষজ্ঞ ড. ইশতিয়াক মান্নান জানিয়েছেন, সব শিশু যে জানুয়ারির ০১ তারিখে জন্মগ্রহণ করেছে ব্যাপারটি এমন নয়। বাংলাদেশে এখনো অনেক শিশু বাড়িতে, গ্রামীণ এলাকায় জন্মগ্রহণ করে। যেখানে শিক্ষার হার এখনো অনেকটা কম। যার ফলে শিশু বাবা-মা জন্মনিবন্ধনের ব্যাপারে অনেক তথ্য জানেন না।

তিনি আরও বলেন, তারিখ মনে না থাকার কারণে জন্মনিবন্ধনে তারিখও সঠিক হয় না। একই সঙ্গে বাড়িতে বা হাসপাতালে জন্ম নেওয়া শিশুদেরও ঠিকভাবে নিবন্ধন হচ্ছে না। পরবর্তী সময়ে স্কুলে ভর্তির সময় তাদের জন্ম তারিখটা দরকার হয়ে পড়ে।

যার ফলস্বরূপ, তখন অনেকে ইচ্ছেমতো একটি তারিখ বসিয়ে দেন। নতুন করে জন্মদিন বসাতে গিয়ে তারা একটি সাধারণ তারিখ বসিয়ে দেন, যা সহজে মনে রাখা যায়। যেমন, পহেলা জানুয়ারি।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত