Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

মনোনয়নপত্র জমা দিয়ে রুমিন বললেন, ‘ধানের শীষের বিপক্ষে লড়তে হচ্ছে’

২৬ বাংলা টিভি   29-Dec-2025   51

Photo

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে কাছে মনোনয়নপত্র জমা দেন রুমিন ফারহানা


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে রুমিন ফারহানা নিজে উপস্থিত হয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। আল্লাহর এই পরিকল্পনায় আমার বাবা ৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছেন। রাব্বুল আলামিনের কী অদ্ভুত পরিকল্পনা। ২০২৬ সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আল্লাহর পরিকল্পনা ও তার বাস্তবায়নের প্রক্রিয়া মানুষের বোঝার বাইরে।’

এরপর সমর্থদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে রুমিন ফারহানা বলেন, ‘আপনারা যে মার্কা চান, সেই মার্কাই আমার, আপনারা কী মার্কা চান?’ উত্তরে অনুসারীরা বলেন, ‘হাঁস’, ‘হাঁস’।

সরাইল-আশুগঞ্জ উপজেলাকে বাংলাদেশের অবহেলিত দুটি উপজেলা উল্লেখ করে রুমিন ফারহানা প্রশ্ন তোলেন, ‘স্বাধীনতার ৫৫ বছর পরও সরাইল-আশুগঞ্জের অবস্থা বেহাল কেন? কেন কোনও সংসদ সদস্য এই বেহাল অবস্থার পরিবর্তন আনলো না? সরাইল-আশুগঞ্জের মানুষ কেন তাদের ন্যায্য পাওনা বুঝে পাইলো না?’

 জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বিএনপি জোটের পক্ষ থেকে সরাইল উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

বিএনপিকে ইঙ্গিত করে রুমিন ফারহানা বলেন, ‘এবার সময় আসছে পরিবর্তনের। এই ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে। এই ভোট হবে জুলুমের বিপক্ষে। এই ভোট হবে ১৭ বছর যেই মহিলা মাঠে ছিল, তার পক্ষে। এই ভোট হবে যখন আপনারা মামলা-হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, তখন যে মানুষ আপনাদের পক্ষে সংসদে এবং সংসদের বাইরে কথা বলেছে, এই ভোট হবে তার পক্ষে।’

এর আগে গত বুধবার রুমিন ফারহানার পক্ষে সরাইলের ইউএনওর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। আজ মনোনয়নপত্র দাখিলের সময় রুমিন ফারহার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হোসেন মিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক উসমান খাঁ ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আইয়ুব হোসেনসহ কয়েকশ অনুসারী।

ধানের শীষের ঘাঁটি হিসেবে পরিচিত আসনটি বিএনপির সমঝোতার মাধ্যমে শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দিয়েছে। এ আসনে প্রার্থী করা হয়েছে দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে।

এদিন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বিএনপি জোটের পক্ষ থেকে সরাইল উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। পরে তিনি বলেন, ‌‘বিএনপির সব নেতাকর্মী আমার সঙ্গে রয়েছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

এই আসনের পাশাপাশি অন্যান্য আসনের প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা আখাউড়া) আসনের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ট মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি জোটের প্রার্থী গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত