Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

দেড় যুগ পর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে তারেক রহমান

২৬ বাংলা টিভি   29-Dec-2025   35

Photo

দেড় যুগ পর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে তারেক রহমান


নিউজ ডেস্কঃ

প্রায় দেড় দশক পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার গাড়িবহর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছালে নেতাকর্মীদের উচ্ছ্বসিত অভ্যর্থনায় মুখর হয়ে ওঠে এলাকা।

এর আগে দুপুরে গুলশানের বাসা থেকে যাত্রা শুরু করেন তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটক বন্ধ রাখা হয়। এ সময় নিরাপত্তাজনিত কারণে সীমিতসংখ্যক বিএনপির জ্যেষ্ঠ নেতা কার্যালয়ে প্রবেশের অনুমতি পান।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কার্যালয় ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কার্যালয়ের সামনে র‍্যাবের ডগ স্কোয়াড মোতায়েন ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতার এই সফরকে ঘিরে নয়াপল্টন কার্যালয়সংলগ্ন এলাকাজুড়ে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে সাজানো হয় চারপাশ। নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত