Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খান বিএনপির প্রার্থী

২৬ বাংলা টিভি   24-Dec-2025   43

Photo

ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খান বিএনপির প্রার্থী


হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ:
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার সকাল থেকে এমন সংবাদ ছড়িয়ে পড়ে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পক্ষে বিপক্ষে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়। বুধবার সকালে রাশেদ খান মুঠোফোনে চুড়ান্ত প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ আসন থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ ও জেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর সহধর্মীনি মুর্শিদা জামান দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা সবাই স্থানীয় রাজনীতিতে আলাদা আলাদা গ্রæপ নিয়ে কর্মসূচী পালন করতেন।
রাশেদ প্রার্থী হচ্ছেন এ সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। দুপুরে ক্ষোভ জানিয়ে বিক্ষোভ মিছিল করে সাইফুল ইসলাম ফিরোজ অনুসারিরা। তারা এ আসনের বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

রাশেদ খান বলেন, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। আলোচনায় ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী প্রার্থী হওয়ার বিষয়টি আমাকে জানানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ-৪ এলাকায় নির্বাচনী জনসভা করবেন বলেও জানান এ গণঅধিকার পরিষদ নেতা।  


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত