Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা বাগেরহাট

রামপালে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

২৬ বাংলা টিভি   23-Dec-2025   54

Photo

রামপালে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা


রামপাল (বাগেরহাট) সংবাদদাতা :

রামপালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজন ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার বাশতলী ইউনিয়নের তালবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলার ইসলামবাদ গ্রামের মৃত ইনসান সরদারের ছেলে রেজাউল সরদার (৪৫) কে অভিযুক্ত করা হয়।

রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী তালবুনিয়ার এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসান। এ সময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে ড্রেজার মালিক রেজাউল কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ডের ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এই কর্মকর্তা। তিনি বলেন এমন অভিযান চলমান রয়েছে। তথ্য দিয়ে সবাইকে সহযোগীতার অনুরোধ করেন তিনি।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত