Logo
শনিবার | ১৩ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়লে ব্যবস্থা নেবে বিএনপি

২৬ বাংলা টিভি   23-Dec-2025   31

Photo

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়লে ব্যবস্থা নেবে বিএনপি


নিউজ ডেস্কঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে অংশ নিলে ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে এবং নির্বাচিত সরকার দেশকে কল্যাণের পথে এগিয়ে নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে নির্বাচনের কার্যক্রম ব্যাহত করার জন্য একটি মহল চক্রান্ত করছে।

তিনি অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের প্রতি যে আস্থা ছিল; বিশ্বাস করি তারা সেটি রাখবেন। দেশে নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকারকে

আরও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

এসময় বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা জমিয়াতুল ওলামায়ে ইসলামকে চারটি আসনে ছাড় দেয়ার ঘোষণা দেন বিএনপি মহাসচিব। আসনগুলো হলো— নীলফামারি- ১, নারায়ণগঞ্জ- ৪, সিলেট- ৫ ও ব্রাহ্মণবাড়িয়া- ২ আসন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত দিনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে জমিয়াতুল ওলামায়ে ইসলাম শীর্ষস্থানে ছিল। দলটির সঙ্গে নির্বাচনি আসনে সমঝোতা হয়েছে। দলটির প্রার্থীরা যেসব আসন থেকে নির্বাচন করবে বিএনপি সেই সব আসনে কোনো প্রার্থী দেবে না।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেয়া হবে। একইসঙ্গে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করবে না। কওমি মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেয়া হবে।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত