Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ-৪ আসনে সাবেক এমপি পত্নীর মনোনয়নপত্র সংগ্রহ

২৬ বাংলা টিভি   23-Dec-2025   37

Photo

ঝিনাইদহ-৪ আসনে সাবেক এমপি পত্নীর মনোনয়নপত্র সংগ্রহ


শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ: 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে মনোনয়নপত্র কিনেছেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুর্শিদাজ্জামান পপি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এ ফরম সংগ্রহ করেন।

ঝিনাইদহ-৪ আসনের সহকারী রির্টার্নিং কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময়ে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা সদস্য রেজাউল ইসলাম নুনু , উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য মিরু খান, ইউনিয়ন বিএনপি নেতা আলী আকবর, উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, পৌর বিএনপি নেতা সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মর্তুজা জিকো, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন ও পৌর যুব নেতা মোহাম্মদ মুক্তার হোসেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ জানান, এখন পর্যন্ত ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

ঝিনাইদহ-৪ আসনটি কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও সদরের ৪টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২০টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৩৩ হাজার ৪৬১ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ২৫৬ হাজার, নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ২০০ ও হিজরা ভোটার রয়েছে ৫ জন।

উল্লেখ্য, মুর্শিদাজ্জামান পপি একানব্বই দশকের শুরুতে বিএনপির সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টুর স্ত্রীর হিসাবে রাজনীতিতে আগমন ঘটে। পরবর্তীতে তিনি কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত