Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

পদত্যাগ করে ধানের শীষে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

২৬ বাংলা টিভি   21-Dec-2025   45

Photo

পদত্যাগ করে ধানের শীষে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের


ইমতিয়াজ আহমেদ,ঝিনাইদহঃ

পদত্যাগ করে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, আগামী ২৮ ডিসেম্বর পদ থেকে অব্যাহতি নিয়ে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শৈলকূপা উপজেলা বিএনপির আয়োজনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, বিএনপির শীর্ষ পর্যায় থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আগামী ২৮ ডিসেম্বর থেকে তিনি সার্বক্ষণিকভাবে ভোটের মাঠে থেকে নেতাকর্মীদের সঙ্গে কাজ করবেন।

তিনি বলেন, এলাকার উন্নয়ন এবং সন্ত্রাসমুক্ত শৈলকূপা গড়ার লক্ষ্যেই তিনি সংসদ সদস্য হতে চান।

দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ভোটকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এসব বিষয়ে জনগণকে সচেতন করতে বিএনপি নেতাকর্মীদের ঘরে ঘরে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কী, সহ-সাধারণ সম্পাদক বাবলু মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে বিশেষ মোনাজাতে শরিক হন।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত