Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

২৬ বাংলা টিভি   19-Dec-2025   47

Photo

ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান


নিউজ ডেস্কঃ

দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।’

দীর্ঘ প্রায় ১৮ বছর লন্ডনে অবস্থানের পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি ট্রাভেল পাসের জন্য দূতাবাসে আবেদন করেন।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানান, তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে তার দেশে ফেরা নিয়ে নানা আলোচনা চলছিল। ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর তিনি জানান, দেশে ফেরা একক কোনো সিদ্ধান্ত নয়। তবে গত ১২ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় যে, ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান।

তার দেশে ফেরাকে কেন্দ্র করে ইতোমধ্যে গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটি। কমিটির সদস্যরা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। জানানো হয়েছে, বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, শৃঙ্খলা বজায় রাখা এবং অভ্যর্থনার স্থান নির্ধারণে যাচাই-বাছাই চলছে।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ঐতিহাসিক জনসমাগমের প্রস্তুতি চলছে। কমিটির সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।’

উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির মামলায় আটক হয়ে ১৮ মাস কারাভোগের পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পান তারেক রহমান। ওই বছরের ১১ সেপ্টেম্বর তিনি পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে যান এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছেন


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত