সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মহেশপুর সীমান্তে বিজিবির কঠোর অভিযান,ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার, নারী শিশুসহ ৪ জন আটক
২৬ বাংলা টিভি 19-Dec-2025 36
মহেশপুর সীমান্তে বিজিবির কঠোর অভিযান,ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার, নারী শিশুসহ ৪ জন আটক
শহিদুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ সীমান্ত পারাপার রোধে কঠোর অভিযান চালিয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বিজিবির পৃথক তিনটি অভিযানে আসামীবিহীন ২৮০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং অবৈধভাবে ভারত গমনের সময় নারী ও শিশুসহ মোট চারজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বুধবার (১৭ ও ১৮ ডিসেম্বর) রাত ও দিনে লড়াইঘাট, খোসালপুর ও শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত এসব অভিযানে বিজিবির টহল দল সক্রিয় ভূমিকা পালন করে। আটককৃতদের মধ্যে তিনজনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং একজন নারীকে মানবিক বিবেচনায় জাস্টিস অ্যান্ড কেয়ার মানবাধিকার সংস্থা, যশোর শাখার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
news@26banglatv.com