Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

সেন্টমার্টিনে পর্যটকদের ঢল, ডিসেম্বরের সব টিকিট বিক্রি

২৬ বাংলা টিভি   15-Dec-2025   55

Photo

সেন্টমার্টিনে পর্যটকদের ঢল, ডিসেম্বরের সব টিকিট বিক্রি


কক্সবাজার প্রতিনিধিঃ

সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের ভিড় বেড়েছে। জাহাজমালিকদের তথ্য অনুযায়ী, ৩১ ডিসেম্বর পর্যন্ত সব জাহাজের টিকিট আগাম বিক্রি হয়ে গেছে। প্রতিদিন অন্তত তিন হাজার পর্যটক যেতে আগ্রহী হলেও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দৈনিক সর্বোচ্চ দুই হাজার পর্যটক বহনের অনুমতি রয়েছে। বর্তমানে কক্সবাজার থেকে প্রতিদিন ছয়টি জাহাজে প্রায় দুই হাজার পর্যটক সেন্টমার্টিন যাচ্ছেন। গত ১৩ দিনে অন্তত ২১ হাজার পর্যটক দ্বীপটি ভ্রমণ করেছেন।

নভেম্বর মাসে রাতযাপনের অনুমতি না থাকায় পর্যটক কম ছিল। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে রাতযাপনের সুযোগ থাকায় পর্যটকের সংখ্যা বেড়েছে। জাহাজমালিকদের সংগঠনের নেতারা জানিয়েছেন, কিছু জাহাজের টিকিট জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বিক্রি হয়ে গেছে।

পরিবেশ সুরক্ষায় সরকারের ১২ দফা নির্দেশনা অনুযায়ী কিউআর কোডযুক্ত টিকিট ছাড়া কাউকে জাহাজে উঠতে দেওয়া হচ্ছে না। প্লাস্টিক ও পলিথিন বহন নিষিদ্ধসহ দ্বীপে শব্দদূষণ, মোটরচালিত যান চলাচল ও জীববৈচিত্র্যের ক্ষতি নিষিদ্ধ করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ যাতায়াত, নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণে নজরদারি করছে।

জাহাজমালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো জাহাজের টিকিট অবিক্রীত নেই। এমভি কর্ণফুলী জাহাজের টিকিট আগামী ১১ জানুয়ারি পর্যন্ত অগ্রিম বিক্রি হয়ে গেছে। অন্য পাঁচটি জাহাজের প্রায় ৫০ শতাংশ টিকিটও ইতোমধ্যে বিক্রি হয়েছে।’

পরিবেশ অধিদফতরের কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহবুব পাশা বলেন, দ্বীপ ভ্রমণে সরকারের ১২ দফা নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কিউআর কোড সংযুক্ত টিকিট ছাড়া কাউকে জাহাজে উঠতে দেওয়া হচ্ছে না। দৈনিক দুই হাজারের বেশি পর্যটক যেতে পারবেন না। যাত্রীরা প্লাস্টিক বা পলিথিন বহন করছেন কি না, তা জাহাজে ওঠার আগেই তদারকি করা হচ্ছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সেন্টমার্টিন যাতায়াত ও দ্বীপে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও নজরদারি জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৯ সালে সেন্টমার্টিন দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়। সর্বশেষ ২০২৩ সালের ৪ জানুয়ারি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী, দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরের এক হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয়।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত