Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর দিনাজপুর

দিনাজপুরে বীরগঞ্জে ট্রাক্টরের চাপায় রিক্সাভ্যানের শিশুসহ দুই যাত্রী নিহত ॥ আহত ২

২৬ বাংলা টিভি   15-Dec-2025   56

Photo

দিনাজপুরে বীরগঞ্জে ট্রাক্টরের চাপায় রিক্সাভ্যানের শিশুসহ দুই যাত্রী নিহত ॥ আহত ২


দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের চাপায় ব্যাটারী চালিত রিক্সাভ্যানে থাকা আনারুল ইসলাম (৬০) এবং মোঃ আবু সাঈদ (০৬) নামে এক শিশুসহ দুইজন যাত্রী নিহত হয়েছে।  গুরুতর আহত হয়েছে সুলতানা বেগম (৬০) এবং মোঃ আব্দুস সালাম (৫৫) নামে অপর দুই যাত্রী। 

নিহত আনারুল ইসলাম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর গ্রামের মৃত ফজল হোসেনের ছেলে এবং মোঃ আবু সাঈদ শতগ্রাম ইউনিয়নের নোহাইল গ্রামের মোঃ আফজাল হোসেনের ছেলে। আহত সুলতানা পারভীন ভোগনগর ইউনিয়নের ভোগনগর গ্রামের মোঃ মতিয়ার হোসেনের স্ত্রী এবং মোঃ আব্দুস সালাম একই গ্রামে মোঃ আলিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় ব্যাটারী চালিত রিক্সাভ্যানে ভোগনগর গ্রাম থেকে কবিরাজহাট বাজারে আসছিলো বেশ কয়েকজন যাত্রী। সন্ধ্যা ৭টায় রিক্সাভ্যানটি কবিরাজহাট বাজারের কাছে আসলে বিপরীতগামী একটি ট্রাক্টরের সামনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রিক্সাভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিক্সাভ্যানে থাকা  শিশুসহ দুই যাত্রী  নিহত হন। এ সময় গুরুতর আহত হন রিক্সাভ্যানের যাত্রীকে  উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আফরোজ সুলতানা জানান, অবস্থার অবনতি হলে সুলতানা বেগম এবং মোঃ আবু সাঈদকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় পথেই শিশু মোঃ আবু সাঈদ মারা যায়। অপর আহত মোঃ আব্দুস সালাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসাধীন রয়েছেন।

বীরগঞ্জ থানার ওসি মোঃ সাইফুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত