Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

২৬ বাংলা টিভি   14-Dec-2025   36

Photo

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক


নিউজ ডেস্কঃ

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীরা ড্রোন হামলা চালিয়েছে। হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮ জন। এ ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শোক জানান তিনি।

শফিকুর রহমান লেখেন, সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং আরও ৮ জন আহত হয়েছেন—এই মর্মান্তিক খবরে আমরা গভীরভাবে শোকাহত।

তিনি লেখেন, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার মহৎ দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সাহসী সেনাসদস্যরা যে আত্মত্যাগ করেছেন, জাতি তা কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। আমি শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি আরও লেখেন, আমি এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিশ্বশান্তি রক্ষায় নিয়োজিত শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা গ্রহণ এখন সময়ের দাবি। আল্লাহ তাআলা আমাদের ভাই


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত