Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করবেন আসিফ মাহমুদ

২৬ বাংলা টিভি   12-Dec-2025   51

Photo

ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করবেন আসিফ মাহমুদ


নিউজ ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ সিদ্ধান্ত জানান।

ভিডিওতে আসিফ মাহমুদ বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ—কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র সম্বল।

গণভোটে জনগণের সমর্থন চেয়ে তিনি বলেন, “বহু মানুষের আত্মত্যাগের পর যে পরিবর্তনের সুযোগ এসেছে, তা বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।”

উল্লেখ্য, গেল বুধবার (১০ ডিসেম্বর) আসিফ মাহমুদ সজীব এবং মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত