Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫

২৬ বাংলা টিভি   09-Dec-2025   38

Photo

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫


কালীগঞ্জে ৫ জয়িতা নারীকে সম্মাননা প্রদান

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
’নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই’ ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ পালন করা হয়েছে। এ কার্ষ্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কালীগঞ্জের পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় পরিষদের সভাকক্ষে এক অনুষ্টানের মাধ্যমে নির্বাচিত জয়িতা নারীদের হাতে সন্মাননা ক্রেষ্ট ও উপহার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ।
এবারে অত্র উপজেলাতে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পাঁচ জয়িতা নারী হলেন- নির্ষাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী মোছাঃ খুশি বেগম, সফল জননী নারী রাশিদা খাতুন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রাবিয়া খাতুন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী রুপভান বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় তৃপ্তি রানী রায়কে জয়িতা সন্মাননা দেওয়া হয়। 

 

কালীগঞ্জে ৫ জয়িতা নারীকে সম্মাননা প্রদান


এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) শাহিন আলম। বক্তব্য রাখেন, সাংবাদিক সমকালের প্রতিনিধি জামির হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস ও শিক্ষক বিদৌরা আক্তার প্রমুখ। এছাড়াও অনুষ্টানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিলা সমিতি, এনজিও ও শিক্ষক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত