Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জামায়াতের এমপি প্রার্থীর ওপর হামলা, আহত অন্তত ৫০

২৬ বাংলা টিভি   09-Dec-2025   57

Photo

সিরাজগঞ্জে জামায়াতের এমপি প্রার্থীর ওপর হামলা, আহত অন্তত ৫০


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) নির্বাচনী প্রচারণা চলাকালে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সিরাজগঞ্জ জেলা আমীর মাওলানা শাহিনুর আলমের ওপর পরপর দুই দফায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। সোমবার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে সোনামূখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, স্থলবাড়ি গ্রামের একটি ইসলামী জালসায় অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল শাহিনুর আলমের। তিনি মঞ্চে উঠার আগ মুহূর্তে বিএনপির প্রার্থী সেলিম রেজা এলাকায় প্রবেশ করলে তার অনুসারীরা উত্তেজিত হয়ে ওঠে এবং এ সময় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হঠাৎ হামলা চালানো হয়। কোনো রকমে পরিস্থিতি সামাল দিতে স্থানীয়রা এগিয়ে এলে উত্তেজনা কিছুটা থামে, এবং পরে শাহিনুর আলম জালসায় বক্তব্য দেন।
কিন্তু অবস্থার অবনতি ঘটে অনুষ্ঠান শেষে। রাত সাড়ে ১১টার দিকে জালসা থেকে ফেরার পথে শাহিনুর আলমের গাড়িবহর সোনামূখী ইউনিয়ন ছাড়ার সময় আবারও হামলার শিকার হয়। অভিযোগ উঠেছে—লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলাকারীরা অতর্কিতভাবে গাড়িবহর হামলা করে।
হামলায় ৫০–৬০ জন আহত হন বলে জানা গেছে। সোনামূখী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলামসহ অন্তত ৪–৫ জন গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রথম দুই হামলার পর রাতেই সোনামূখী বাজার এলাকায় আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
জামায়াতের নেতারা ঘটনাটিকেবপরিকল্পিত রাজনৈতিক হামলা দাবি করে বলেন, শাহিনুর আলমকে নির্বাচনী প্রচারণা থেকে দূরে সরানোর জন্যই এ হামলা। বিএনপির প্রার্থীর সামনেই হামলা হয়েছে, তিনি প্রতিরোধের কোনো উদ্যোগ নেননি।
অন্যদিকে বিএনপির স্থানীয় নেতারা অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াতের পক্ষ থেকেই আগে উত্তেজনা ছড়ানো হয়। সামান্য ধাক্কাধাক্কি ছাড়া বড় ধরনের কোনো হামলার ঘটনা মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত