Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

২৬ বাংলা টিভি   07-Dec-2025   59

Photo

সিরাজগঞ্জে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :
সিরাজগঞ্জ পৌর এলাকার কুশিয়াহাটা আবাদী জমির পাশের একটি কলাবাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কলাবাগানের ভেতর উলঙ্গ ও চোখ উপড়ানো অবস্থায় নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তার গলায় পেঁচানো ওড়না ছিল। লাশটি দেখে তারা দ্রুত পুলিশকে খবর দেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন সদর সার্কেল নাজরান রউফ। তিনি বলেন, “পিবিআইয়ের সহায়তায় আমরা মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।” তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও হত্যার কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
পুলিশের ধারণা, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে বিস্তারিত জানতে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত