Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে ড্যাব নেতা ডা: ইব্রাহিম রহমান বাবুর ঝিনাইদহ হরিনাকুন্ডু ও সদরের পূজা মন্দিরে সহায়তা।

২৬ বাংলা টিভি   01-Oct-2025   197

Photo

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে ড্যাব নেতা ডা: ইব্রাহিম রহমান বাবুর ঝিনাইদহ হরিনাকুন্ডু ও সদরের পূজা মন্দিরে সহায়তা।


ঝিনাইদহ  প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য, ঝিনাইদহ ২ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম মসিউর রহমানের জ্যৈষ্ঠ পুত্র ও কেন্দ্রীয় ড্যাবের সাবেক সদস্য ডাঃ ইব্রাহিম রহমান বাবু ঝিনাইদহ হরিনাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের  শাখেরদা, হিজলী, ঘোড়াগাছা, কাপাশাটিয়া মন্দির।হরিনাকুন্ডু পৌরসভার পার্বতীপুর মন্দির,চিথলী পাড়ার ২ টি মন্দির, হরিনাকুন্ডু বাজার মন্দির। তাহেরহুদা ইউনিয়নের গোপীনাথপুর মন্দির, ভবানীপুর ইউনিয়নের দুইটি মন্দির, ফলসী ইউনিয়নের বলরামপুর মন্দির, কুলবাড়ীয়া মন্দির। জোড়াদহ ইউনিয়নের জোড়াদহ বাজার কালীমন্দির। দৌলতপুর ইউনিয়নের সোনাতনপুর মন্দির। 

ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের ধোপাবিলা মন্দির ও ঘোষপাড়া মন্দির, ঝিনাইদহ সদর পৌরসভার ব্যাপারীপাড়া মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজ খবর নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সকল কে শারদীয় শুভেচ্ছা জানান।বিগত স্বৈরাচারের সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হওয়া অত্যাচার নির্যাতনের বর্ননা তুলে ধরে সকল বিপদে আপদে পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন। এসময় তিনি পরিদর্শনকৃত মন্দির কমিটি সমূহের সভাপতি এবং সাধারণ সম্পাদকের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত