Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আপন দুই ভাই পেলেন বিএনপির মনোনয়ন

২৬ বাংলা টিভি   04-Dec-2025   40

Photo

আপন দুই ভাই পেলেন বিএনপির মনোনয়ন


নিউজ ডেস্কঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একই পরিবারের সহোদর পেলেন বিএনপির মনোনয়ন। এদের মধ্যে এক ভাই আব্দুস ছালাম পিন্টু (টাঙ্গাইল-২) ও অন্যজন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-৫, সদর আসন)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অঘোষিত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর মধ্য দিয়ে টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ২টি আসনে একই পরিবারের সহোদর ভোট যুদ্ধে অংশ নেবার পথ সুগম হলো।

প্রথম দফায় টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৭ টিতে প্রার্থী ঘোষণা করে বিএনপি। টাঙ্গাইল-৫ (সদর) আসনে ওই সময় কোনো প্রার্থী ঘোষণা না করায় অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকদের মাঝে ব্যাপক উৎকণ্ঠার সৃষ্টি হয়। অবশেষে আজ সেই অপেক্ষার অবসান হয়েছে।

এর আগে, গত ৩ নভেম্বর তিনটি আসনে খালেদা জিয়ার নামসহ ২৩৭ আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত