Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

সেন্ট মার্টিন থেকে যাওয়ার পথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু

২৬ বাংলা টিভি   01-Dec-2025   49

Photo

সেন্ট মার্টিন থেকে যাওয়ার পথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি: 

সেন্ট মার্টিন থেকে টেকনাফ যাওয়ার পথে বঙ্গোপসাগরে ৮ যাত্রীসহ একটি স্পিডবোট ডুবির ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহত দুইজন হলেন, সেন্ট মার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার বাসিন্দা মরিয়াম আক্তার (৩৫) ও তার মেয়ে শিশু মাহিমা আক্তার (৫)। 

সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে অদূরে গোলারচর সংলগ্ন সাগরে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম।

তিনি বলেন, ‘সেন্টমার্টিন থেকে ছেড়ে আসা স্পিডবোটটি নাইক্ষ্যংদিয়া এলাকায় প্রবল ঢেউয়ের মুখে উল্টে যায়। খবর পেয়ে কাছাকাছি থাকা আরেকটি স্পিডবোট গিয়ে উদ্ধারকাজ চালায়। তবে মা–মেয়েকে আর জীবিত পাওয়া যায়নি।’

নিহত মরিয়ামের ভাই বশির আহমেদ জানান, 'তিনিও একই স্পিডবোটে ছিলেন। ঢেউয়ের ধাক্কায় মুহূর্তেই বোট উল্টে যায়। পরে বোন আর ভাগনিকে মৃত অবস্থায় পাই। বোনের ঢাকা যাওয়ার কথা ছিল—পথেই সব শেষ হয়ে গেল।’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আলভী জানান, হাসপাতালে আনার আগেই মা–মেয়ের মৃত্যু হয়। একই ঘটনায় আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী বলেন, ‘কীভাবে স্পিডবোটটি উল্টে গেল, তা তদন্ত করা হচ্ছে।’

স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে প্রশাসনকে ম্যানেজ করে টেকনাফ–সেন্টমার্টিন রুটে স্পিডবোট চলাচল করে আসছিল।

এদিকে, সোমবার সকাল থেকে কক্সবাজার থেকে চলতি মৌসুমে প্রথমবারের মতো সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথমদিনে ১১৭৪ জন পর্যটক ৩টি জাহাজ করে সেন্টমার্টিন গিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ৩১ জানুয়ারি পর্যন্ত আগামী দুই মাস রাত্রিযাপনের জন্য পর্যটকদের কাছে সেন্টমার্টিন উন্মুক্ত থাকবে।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত