Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

২৬ বাংলা টিভি   29-Nov-2025   39

Photo

কালীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল


হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রæত সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় উপজেলার তত্বিপুর বাজারে মালিয়াট ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয়।
মাহফিল শুরুর আগে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রবি, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সহকারী অধ্যাপক আব্দুল মজিদ, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় প্রধান অতিথির আবেগঘন বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি উজ্জ্বল প্রতীক। আপোসহীনতার পথে থেকে তিনি দেশের মানুষের অধিকারের জন্য আজীবন সংগ্রাম করেছেন। নিষ্ঠা, সততা ও দেশপ্রেম তার রাজনৈতিক জীবনের ভিত্তি। অসুস্থতা ও দুর্যোগের সময়েও দেশের মানুষকে তিনি কখনো ভুলে যাননি। জনগণের ভালোবাসা এবং বিশ্বাসই ছিল তার অবলম্বন। আজ আমরা তার শারীরিক অবস্থার কথা ভেবে খুব কষ্টে আছি, কিন্তু আল্লাহর রহমতে তিনি দ্রæত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের মাঝে ফিরে আসবেন বলে আমরা সেই আশাই করি।
তিনি আরও বলেন, খালেদা জিয়া বারবার প্রমাণ করেছেন দেশ ও মানুষের স্বার্থে যে কোনো ত্যাগ তিনি স্বেচ্ছায় স্বীকার করতে প্রস্তুত। তিনি এ জাতির মায়ের মতো স্নেহশীল, নেতা হিসেবে দৃঢ়, আবার একজন মানুষের মতো অত্যন্ত সহনশীল। তার সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করছি। আল্লাহ তাকে যেন দ্রæত আরোগ্য দান করেন।

আলোচনা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং জাতীয় রাজনীতিতে পুনরায় সক্রিয় হয়ে ওঠার জন্য বিশেষ মোনাজাত করেন।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত