Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জের সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী এম এ কাদের এবং সাংবাদিক সোহেল আহম্মেদের মায়ের দোয়া মাহফিল অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   27-Nov-2025   50

Photo

কালীগঞ্জের সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী এম এ কাদের এবং সাংবাদিক সোহেল আহম্মেদের মায়ের দোয়া মাহফিল অনুষ্ঠিত


ঝিনাইদহের কালীগঞ্জে সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী  এম এ কাদের এবং সোহেল আহম্মেদের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাদ আসর শহরের বড় বাজার নীমতলা কেন্দ্রীয় মসজিদসহ ফয়লা গ্রামের সকল মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে ইমামগণ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা, জান্নাতুল ফেরদৌস লাভ এবং শোকাহত পরিবারের প্রতি ধৈর্য ও শক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। দোয়া মাহফিলে স্থানীয় এলাকাবাসী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মাহফিলে অংশগ্রহন করেন। পরিবারের পক্ষ থেকে সকলের উপস্থিতি ও দোয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য গত ২৪ নভেম্বর’২০২৫ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক এম এ কাদেরের মা হাওয়াতুন্নেছা ইন্তেকাল করেন।  মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৯২ বছর।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত