Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা বাগেরহাট

রামপালে পৃথকভাবে দুইটি মৎস্যঘেরে বিষ প্রয়োগ সাড়ে ৪ লক্ষ টাকার ক্ষতি

২৬ বাংলা টিভি   24-Nov-2025   55

Photo

রামপালে পৃথকভাবে দুইটি মৎস্যঘেরে বিষ প্রয়োগ সাড়ে ৪ লক্ষ টাকার ক্ষতি


রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || রামপালের সোনাতুনিয়া গ্রামে পৃথকভাবে দুইটি মৎস্যঘেরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঘের মালিকেরা রামপাল থানায় পৃথক দুইটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার সোনাতুনিয়া গ্রামের আসাদুল ইসলাম মিলনের ২ একরের মৎস্যঘেরে গলদা ও কার্প জাতের মাছ চাষ করে আসছেন। ঘেরে তিনি লক্ষাধিক টাকার মাছের পোনা মজুদ করেন। গত ইংরেজি ২২ নভেম্বর শনিবার রাত অনুমান ৪ টার সময় অজ্ঞাত দুর্বৃতরা বিষ প্রয়োগ করে মাছ শিকার করে নিয়ে যায়। এরপরে পরদিন সকালে ঘেরে থাকা বাকি মাছ মরে পঁচে ভেসে ওঠে। এতে ঘের মালিকের আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়। মিলন জানান এ ঘটনায় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা ঘেরটি পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছেন। রামপাল থানায় এ ঘটনায় একটি জিডি করেছেন।

এর পূর্বে উপজেলার একই গ্রামে গত ১৮ নভেম্বর মঙ্গলবার রাত অনুমান ৯ টার সময় আবুল কালামের ছেলে মো. মাসুম বিল্লাহর একটি মৎস্যঘেরে কে বা কাহারা বিষ প্রয়োগ করে মাছ ধরে নিয়ে যায়। পরদিন ঘেরে থাকা বাকি মাছ মরে ভেসে ওঠে। এতে ঘের মালিক মাসুমের প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয় বলে তিনি রামপাল থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেছেন।

রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত