Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম চট্টগ্রাম

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে মাঠে বিএনপি : সরওয়ার জামাল নিজাম

২৬ বাংলা টিভি   23-Nov-2025   65

Photo

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে মাঠে বিএনপি : সরওয়ার জামাল নিজাম


নিজস্ব সংবাদদাতা,আনোয়ারা

চট্টগ্রাম-১৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন,  

দেশের জনগণ আজ সত্যিকারের গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছে। আমাদের নেতা তারেক রহমান দেশকে একটি আধুনিক,সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের যে ভিশন নিয়ে কাজ করছেন আমরা সেই পথেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই বিএনপির মূল শক্তি, আর জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার।

তিনি আরও বলেন,আনোয়ারা ও কর্ণফুলী জনগণ বিএনপির পাশে ছিল, আছে এবং থাকবে। উন্নয়ন,শান্তি ও সমৃদ্ধির রাজনীতি ফিরিয়ে আনতেই আমরা মাঠে আছি। অবৈধ শাসনব্যবস্থা অপসারণ ও গণমানুষের সরকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ উপজেলার রুস্তম হাট একটি জামে মসজিদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। 

মাহফিলে আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন,সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর উদ্দিন চৌধুরী,দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান,এডভোকেট ফৌজুল আমীন,সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু,সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম,জাকারিয়া চৌধুরী জকুসহ বিএনপি,সহযোগী ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত