Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ডাক্তার দেখানোর আগেই রোগীর মৃত্যু!

২৬ বাংলা টিভি   23-Nov-2025   43

Photo

ঝিনাইদহ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ডাক্তার দেখানোর আগেই রোগীর মৃত্যু!


ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসকের জন্য অপেক্ষা করতে গিয়ে মৃত্যু হয়েছে সুখজান নেছা (৫৮) নামের এক নারী রোগীর। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া সুখজান নেছা কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামের সিরাজ উদ্দীন বিশ্বাসের স্ত্রী। পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে যক্ষায় ভুগছিলেন।

রোগীর মেয়ে সাবানা খাতুন জানান, শনিবার বিকেল ৫টার দিকে তিনি মাকে নিয়ে হাসপাতালে আসেন। মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেনকে দেখানোর জন্য অপেক্ষা করছিলেন চেম্বারের সামনে। তাদের সিরিয়াল ছিল ৩৩। অপেক্ষায় থাকতে থাকতে তার মায়ের বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। বাথরুম শেষে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুখজান নেছা। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুখজানের ছেলে শাহাজান আলী বলেন, “আমার মা অনেকদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। হয়তো এ কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমরা কাউকে দায়ী করছি না।”

হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ঝিনাইদহ আড়াই’শ বেড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার জাকির হোসেন জানান, রোগী সিরিয়াল দিয়ে বাথরুমে গিয়েছিল। সেখান থেকে বের হওয়ার পর তিনি মারা যান। খবর পেয়ে তিনি রোগীর পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন রোগী মারা গেছেন। তিনি বলেন এ ঘটনায় কারো অবহেলা ছিল না।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত